দুঃখ বিলাপ
- বোরহান রাব্বানী

দুঃখ এখন কেমন চলে?
কেমন জমজমাট?
বাজার কোথায় তার?
কোথায় কত দাম?
আমার কিছু দুঃখ ছিল
বেচে দিয়ে মুক্ত হতাম।।

শুনেছি বেশ উর্ধ্বমুখী
কয়েক বছর আগেও ছিল
দু’এক জোড়া দুঃখ নিলে
সোনার দামে কিনতে হতাে।
এখন নাকি মন্দা— কারণ
সবার দুঃখই অফূরনতো।।

এই-যে শুনুন পথিক সুহৃৎ
আছেন নাকি কেউ?
অল্প কিছু দুঃখ নিবেন?
নামমাত্র মূল্যে দেবো।
আমার কিছু দুঃখ ছিল
নিয়ে গেলে মুক্ত হবো।।


০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।